সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি তরুণী

ভারতে দুই বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি তরুণী। তাদের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া ছয় তরুণীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

ফেরত আসারা হলেন- খুলনার খালিশপুরের আবুল হোসেনের মেয়ে তানিয়া আক্তার মিম (২১), বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফুলতলার আশরাব শেখের মেয়ে আসমা খাতুন (১৭), নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামের অলিয়ার রহমানের মেয়ে রিপা খানম (১৮), যশোর সদর উপজেলার সাজোয়ালী গ্রামের রবিউল ইসলামের মেয়ে শারমিন আক্তার (১৭), ঢাকার তেঁজগাও থানার মধ্যকুনি পাড়ার টুকু মিয়ার মেয়ে রাশিদা বেগম (১৭), ঢাকার খিলগাঁও থানার নুরজাহান মেনশনের আলমগীর হোসেনের মেয়ে প্রিয়া আক্তার (১৯)।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, দালালদের মাধ্যমে পাসপোর্ট-ভিসা ছাড়াই ভালো কাজের আশায় তারা ভারতে পাড়ি জমায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। দুই বছর পর দুই দেশের সরকারের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পান।

ফেরত আসারা যদি পাচারকারীদের শনাক্ত করে, তবে আইনি সহায়তা দেয়া হবে বলে জানান এনজিও সংস্থার কর্মকর্তা।

এ ব্যাপারে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করেছে।

—-ইউএনবি