সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বর্ণবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বললেন ভিনি

অনলাইন ডেস্ক :

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র কিছুদিন আগেই বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন। গত সেপ্টেম্বরে আতলেতিকো মাদ্রিদের সমর্থকরা তাকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করেছিল। ব্রাজিল তারকা বর্ণবাদের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন। তার দাবি, কেউ বর্ণবাদী আচরণে দোষী সাব্যস্ত হলে তাকে ফুটবল থেকে আজীবন নিষিদ্ধ করা উচিত। মাদ্রিদ ডার্বির আগে ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামের বাইরে ভিনিকে লক্ষ্য করে বেশ কিছু সমর্থক বর্ণবাদী মন্তব্য করেছিল। এ বিষয়ে ব্রাজিলের গ্লোবো টিভিতে ভিনি বলেছেন, ‘আপনি যখন অন্য কাউকে আঘাত করবেন, এর শাস্তি আপনাকে পেতেই হবে। ফুটবলে এ ধরনের ঘটনা ঘটেই চলেছে, একজনকে দেখে আরেকজন করছে। কিন্তু আমি এখনো বিশ্বাস করি, খারাপ মানুষের তুলনায় ভালো মানুষই বেশি। ’ মাদ্রিদ ডার্বিতে ভিনির সঙ্গে এ ধরনের ঘটনার কথা স্বীকার করেছে আতলেতিকো এবং লা লিগা কর্তৃপক্ষ। ম্যাচটিতে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে জিতেছিল। আতলেতিকো কর্তৃপক্ষ জানিয়েছে, তারা অভিযুক্ত সমর্থকদের খুঁজে বের করার চেষ্টা করছে। ইতোমধ্যে তাদেরকে ক্লাব থেকে নিষিদ্ধ করা হয়েছে। ভিনিসিয়ুস আরো বলেছেন, ‘বর্ণবাদী মানুষগুলো একসময় কোনো না কোনোভাবে শাস্তি পাবে। এ ধরনের সমর্থকদের আজীবন ফুটবল থেকে নিষিদ্ধ করা উচিত। এর মাধ্যমে তারা পরিপূর্ণ শাস্তি পাবে। নিজেদের পরিণাম বুঝতে পারবে।’