সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সিডনিতে বাংলাদেশ দল

অনলাইন ডেস্ক :

নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। তাসকিন আহমেদের অসাধারণে বোলিংয়ে হোবার্টে আইসিসির সহযোগী সদস্য নেদারল্যান্ডসকে সুযোগ দেয়নি সাকিববাহিনী। আগামী বৃহস্পতিবার সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেই লক্ষ্যে মঙ্গলবার (২৫ অক্টোবর) সিডনিতে পা রেখেছে সাকিবরা। সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচটি গড়িয়েছিল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। স্বাগতিক অস্ট্রেলিয়াকে এই মাঠে উড়িয়ে দিয়েছিল নিউজিল্যান্ড। এবার সেই মাঠেই প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ। মঙ্গলবার (২৫ অক্টোবর) অবশ্য অনুশীলনের কোনো সেশন ছিল না বাংলাদেশ দলের। সিডনিতে পৌঁছে যে যার মতো ঘুরে বেড়িয়েছে। বেশ কয়েকজন ক্রিকেটার বিখ্যাত সিডনি অপেরা হাউজ ঘুরে দেখেছেন। সিডনি অপেরা হাউস কেবল সিডনি শহরের নয়, পুরো অস্ট্রেলিয়ার প্রতীক হিসেবে বিশ্বে পরিচিত। অস্ট্রেলিয়ার সিডনি বন্দরের এ অপেরা হাউস পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। লিটন দাস অপেরা হাউজের সামনে ছবি তুলে সেটি ফেসবুকে পোস্ট করেছেন। লিটনের সঙ্গে একই ফ্রেমে আছেন মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলী। লিটন ক্যাপশন করেছেন, ‘গুড ভাইভস।’ ১৫ বছর ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয়হীন বাংলাদেশ ডাচদের হারিয়ে খরা কাটিয়েছে। এমন কিছু অর্জনের পর ভালো অবস্থানে থাকাটাই স্বাভাবিক। লিটন হয়তো এটাই বোঝাতে চেয়েছেন। একই ছবি পোস্ট করে মোসাদ্দেক ক্যাপশন করেছেন, ‘অফ ডে’। জার্নির ধকল সামলে নিজেদের প্রস্তুত করতেই বিরতি দেওয়া হয়েছে। আজ বুধবার একবেলা অনুশীলন করে বৃহস্পতিবার বাংলাদেশ দল মুখোমুখি হবে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার। এই ম্যাচ দিয়েই মূলত ‘আসল’ পরীক্ষা শুরু হবে লাল-সবুজ জার্সিধারীদের। যদিও প্রোটিয়াদের বিপক্ষে সাফল্যহীন বাংলাদেশ। এখন পর্যন্ত সাতটি টি-টোয়েন্টি খেলে সবকটি হেরেছে বাংলাদেশ। সবশেষ সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রোটিয়াদের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ। সিডনিতে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ সাকিবদের সামনে।