সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

আফগানিস্তান-নিউজিল্যান্ডের পয়েন্ট ভাগাভাগি

অনলাইন ডেস্ক :

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটিতে হানা দিয়েছিল বৃষ্টি। তাই ম্যাচের ফল নির্ধারণ করা হয়েছে ডিএল মেথডে, যেখানে ৫ রানে ইংল্যান্ডকে হারিয়েছে আইরিশরা। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল। বৃষ্টি না থামায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। আফগানিস্তান-নিউজিল্যান্ড দু’দলই পেয়েছে একটি করে পয়েন্ট। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছিল নিউজিল্যান্ড, হারিয়েছিল ৮৯ রানের ব্যবধানে। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ইংলিশদের কাছে ৫ উইকেটে হেরেছিল আফগানিস্তান। বুধবার (২৬ অক্টোবর) ১ পয়েন্ট পাওয়ায় দুই ম্যাচে কিউইদের সংগ্রহ দাঁড়াল ৩ পয়েন্ট, গ্রুপ-১-এর শীর্ষেই আছে তারা। অন্যদিকে দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে আফগানরা। সমান ২ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা দুয়ে, ইংল্যান্ড তিনে, আয়ারল্যান্ড চারে ও অস্ট্রেলিয়া পাঁচে।