সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

জৈন্তাপুরে রাইছ মিলে ডাকাতি, গার্ডকে বেধে রেখে চাল লুট

জেলা প্রতিনিধি, সিলেট :
জৈন্তাপুরে রাইছ মিল গার্ডকে বেধে রেখে চাল লুট করেছে অজ্ঞাতনামা ডাকাত দল। গত ২৫ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়াস্থ এফ্রাম সেমিঅটো রাইছ মিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়াস্থ এফ্রাম সেমিঅটো রাইছ মিলে গত মঙ্গলবার সন্ধ্যায় ৬/৭ জনের এক দল ডাকাত মিলের গার্ড (প্রহরী) আব্দুল মান্নানের হাত পা ও চোখ বেধে রেখে ৩২ বস্তা চাল নিয়ে যায়।
এফ্রাম সেমিঅটো রাইছ মিলের সত্ত্বাধিকারী ফুয়াদ আহমদ জানান, অজ্ঞাতনামা ডাকাত দল কর্তৃক মিলে চাল লুটের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, ৩২ বস্তা চাল নেয়ার পর অবশিষ্ট চালের বস্তাগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে। লুটকৃত চালের বাজার মূল্য ১ এক লক্ষ ২ হাজার টাকা। আমি এ সময় আমার কর্মচারী সহ আশপাশের লোকজনকে ডেকে এনে ঘটনাটি অবগত করি।
খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের এর প্রস্তুতি চলছিল।
এ ব্যাপারে আলাপকালে জৈন্তাপুর মডেল থানার সাব ইন্সপেক্টর হাফিজ বলেন, মাল লুট হয়েছে সত্যি। তবে কেবা-কারা নিয়েছে তা জানা যায়নি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর এফ্রাম সেমিঅটো রাইছ মিল থেকে ২৩ বস্তা চাল চুরি হয়। এ ব্যাপারে রাইছ মিল মালিক ফুয়াদ আহমদ মিলের কেয়ারটেকার আব্দুল মান্নান সহ ২/৩জনকে অজ্ঞাতনামা করে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।