সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

সমান পারিশ্রমিক পাবেন ভারতের নারী ও পুরুষ ক্রিকেটাররা

অনলাইন ডেস্ক :

নতুন প্রেসিডেন্ট আসার পরই ঐতিহাসিক সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার থেকে ভারতের জাতীয় দলের চুক্তিবদ্ধ পুরুষ এবং নারী ক্রিকেটাররা একই পরিমাণ বেতন পাবেন। বৃহস্পতিবার বিসিসিআই সচিব জয় শাহ টুইট করে এই ঘোষণা দিয়েছেন। বর্তমানে নিউজিল্যান্ডের পুরুষ এবং নারী ক্রিকেটাররা সমান বেতন পান। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে জয় শাহ টুইটারে লিখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, বৈষম্য দূর করতে বিসিসিআই প্রথম পদক্ষেপ গ্রহণ করেছে। যেসব নারী ক্রিকেটাররা বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ, তাদের আমরা সমান বেতন দিতে যাচ্ছি। সেইসঙ্গে এখন থেকে নারী এবং পুরুষ ক্রিকেটারদের সমপরিমাণ ম্যাচ ফি দেওয়া হবে। আমরা ক্রিকেটে লিঙ্গ সমতার নতুন একটা যুগ তৈরি করতে চাই। ‘জয় শাহর ঘোষণা অনুযায়ী, প্রতিটি টেস্টে ম্যাচে ১৫ লাখ এবং ওয়ানডে-টি-টোয়েন্টিতে যথাক্রমে ৬ লাখ এবং ৩ লাখ রুপি পাবেন চুক্তিবদ্ধ ক্রিকেটাররা। গত জুলাই মাসে নিউজিল্যান্ড ক্রিকেট প্রথম বোর্ড হিসেবে নারী-পুরুষ ক্রিকেটারদের সমান বেতন নিশ্চিত করে। পরে অস্ট্রেলিয়া এগিয়ে আসলেও এখনও পর্যন্ত তারা সমান বেতন কার্যকর করতে পারেনি।