সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

দাগনভূঞায় জয়িতা কর্ণার উদ্বোধন

জেলা প্রতিনিধি, ফেনী (দাগনভূঞা) :

ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা উচ্চ বিদ্যালয়ে জয়িতা কর্ণারের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের একটি কক্ষে ছাত্রীদের জন্য এ জয়িতা কর্ণারের উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া, সহকারি কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি ও ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল প্রমুখ।
পরে ইয়াকুবপুর ইউপি কমপ্লেক্স পরিদর্শন করেন জেলা প্রশাসক।