সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

‘ফিটনেস সার্টিফিকেট’ ছাড়াই খুলে দেয়া হয় মোরবি সেতু!

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে রবিবার সন্ধ্যায় ঝুলন্ত সেতু ভেঙে অন্তত ১৪১ জন নিহত হয়েছেন।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটের মোরবি জেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

একজন পুলিশ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য সেতুটিতে ৫০০ জনেরও বেশি লোক ভিড় করেছিল।

রাজ্য সরকার দুর্ঘটনার দায় স্বীকার করেছে।

গুজরাটের একজন মন্ত্রী ব্রিজেশ মের্জা গণমাধ্যমকে বলেন, ‘গত সপ্তাহে সেতুটির সংস্কার হয়েছে। আমরাও হতবাক। সরকার এই ট্র্যাজেডির জন্য দায়ী’

নাগরিক সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ঔপনিবেশিক আমলের সাসপেনশন সেতুটি মেরামতের জন্য ছয় মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল। মাত্র চার দিন আগে ২৬ অক্টোবর ফিটনেস সার্টিফিকেট ছাড়াই পুনরায় জনসাধারণের জন্য খুলে দেয়া হয়।

মোরবি পৌরসভার প্রধান কর্মকর্তা সন্দীপসিংহ জালা বলেন, ‘সংস্কারের কাজ শেষ হওয়ার পর কোনো ফিটনেস সার্টিফিকেট ছাড়াই সেতুটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।’

রাজ্য সরকার ট্র্যাজেডির দায় স্বীকার করে পাঁচ সদস্যের একটি তদন্ত টিম ঘোষণা করেছে।

—-ইউএনবি