সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

গুজরাটে সেতু ভেঙে নিহত বেড়ে ১৪১

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি ঝুলন্ত সেতু ভেঙে অন্তত ১৪১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি বলে জানা গেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটের মোরবি জেলায় রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

সোমবার এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, ‘রাতে বেশ কিছু মৃতদেহ উদ্ধারের ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জনে।এ ঘটনায় আরও ১৮০ জন আহত হয়েছেন। গুরুতর জখম নিয়ে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য সেতুটিতে ৫০০ জনেরও বেশি লোক ভিড় করেছিল।

১৪০ বছরের পুরোনো সেতুটি মেরামত করা হয়েছিল এবং ২৬ অক্টোবর জনসাধারণের জন্য আবার খুলে দেয়া হয়েছিল।

কর্মকর্তারা বলেছেন, ভারতীয় সশস্ত্র বাহিনী এবং রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি বলেছেন, সেতুটির সংস্কারের কাজ করা বেসরকারি সংস্থার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে ফৌজদারি ব্যবস্থা নেয়া হবে।

—-ইউএনবি