সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চারজন নিহত ও দু’জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চান্দিনার মাধাইয়া এলাকার তন্নী (২০), তার ১০ মাস বয়সী মেয়ে মুনতাহার, তন্নীর খালা রেজিয়া খাতুন ও অটোরিকশাচালক হাবিবুল্লাহ।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, চট্টগ্রামগামী বাসটি দুপুর ১২টার দিকে ধামতি এলাকায় মহাসড়কের ওপর অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী যাত্রী নিহত ও চারজন আহত হয়।

পরে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও দু’জন মারা যায়।

—-ইউএনবি