সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বকেয়া বেতনের দাবিতে মতিঝিলে গার্মেন্টস কর্মীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

রাজধানীর মতিঝিলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত জানান বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন, কারখানা স্থানান্তরের প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মতিঝিল মডেল হাই স্কুলের সামনে অলিও এই গার্মেন্টসটি কয়েক মাস আগে কর্তৃপক্ষ বন্ধ করে দেন মালিকপক্ষ। তবে তারা নতুন করে উত্তরা চৈতী গার্মেন্টসের পাশে নতুন প্রতিষ্ঠান চালু করেছেন। তারা এই কয়েক মাসের বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমেছেন।

কর্মীরা জানান, এই অলিও গার্মেন্টসটি ইনভয় গ্রুপের একটি প্রতিষ্ঠান। তবে মালিকপক্ষের কোনও কর্মকর্তা এসে আশ্বাস দিলে তারা রাস্তা ছেড়ে দেবেন।