সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

হিলিতে ধানের জমি থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুরে ধানের জমি থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মহেশপুর এলাকা থেকে মর্টার শেল দুটি উদ্ধার করে পুলিশ।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, উপজেলার আলীহাট ইউনিয়নের মহেশপুর গ্রামের ইউসুফ আলী সকালের দিকে তার নিজের জমিতে কোদাল দিয়ে মাটি প্রস্তুত করছিলেন। এসময় মাটিতে কোদালের কোপ দিলে লোহার শব্দ পেয়ে মাটি সরাতে থাকেন। একপর্যায়ে দুপুরের দিকে তিনি দুটি মর্টার শেল উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় গ্রামপুলিশ থানায় খবর দেন। পরে পুলিশ পরিত্যক্ত মর্টার শেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে মর্টার শেল দুটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছে।

মর্টারশেল দুটির ওজন ২৪ কেজি বলেও জানান ওসি।

—-ইউএনবি