সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

জীবনের নিরাপত্তা চেয়ে রংপুরে মহিলা সদস্যের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুর জেলা পরিষদের নির্বাচনে নির্বাচিত সাধারণ সদস্য আলতাব হোসেন কর্তৃককাউনিয়া উপজেলার ২নং হারাগাছ ইউনিয়নের ৪,৫,ও ৬নং ওয়ার্ডেও সংরক্ষিত সদস্য মুর্শিদা বেগম কে জীবন নাশের হুমকি দেয়ায় নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন সোমবার দুপুরে স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় ।
সংবাদ সম্মেলন মুর্শিদা বেগম বলেন আমি আমার পবিত্র ভোট দিয়েছি, সেই ভোটে নির্বাচিত হয়েছেন তিনি, তাহলে কেন টাকা ফিরত দিবো? তিনি অভিযোগ করে বলেন, সদ্য রংপুর জেলা পরিষদের নির্বাচনে নির্বাচিত সাধারণ সদস্য আলতাব হোসেন ভোটার প্রতি ৫০ হাজার করে টাকা দেন। ইউপি সদস্যরা তাকে পবিত্র ভোট দিয়ে নির্বাচিত করেন। আলতাব হোসেন নির্বাচিত হয়ে ভোট কেনার টাকা ফিরত চান। ওই টাকা ফিরত না দেয়ায় জীবন নাশের হুমকি দিচ্ছেন এবং যেখানে দেখা পায় সেখানেই হয়রানি মুলক আচরণ করেন তিনি। আলতাব হোসেনের ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাই প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে বিচার চেয়েছেন ভুক্তভোগী মুর্শিদা বেগম। এসময় তিনি কেঁদে ফেলেন এবং জীবন বাঁচাতে সাংবাদিকদের নিকটও সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে ওই ইউনিয়নের অন্যান্য ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযোগ অস্বীকার করে সদ্য রংপুর জেলা পরিষদের নির্বাচনে নির্বাচিত সাধারণ সদস্য আলতাব হোসেন জানান, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ওনার কাছে জমি বন্ধকীর টাকা পাই। সেই টাকা চাওয়ায় তিনি আমার বিরুদ্ধে মিথ্যে ভোট কেনার অভিযোগ করছেন।