সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গঙ্গাচড়ায় জাতীয় যুব দিবস উদযাপন

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
গঙ্গাচড়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর মঙ্গলবার দিবসটি উদযাপন উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও চারাগাছ রোপন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ’র সভাপতিত্বে আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল,মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম। সহকারি শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহমুদুর রহমান। আরো বক্তব্য রাখেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) এর নির্বাহী পরিচালক মোঃ চান মিয়া প্রমুখ। অনুভূতি প্রকাশ করেন যুব ঋণ গ্রহিতা হারুনর রশিদ, সনদ গ্রহনকারী মানিক মিয়া। আলোচনার আগে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান উপভোগ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শ্রবন করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ।