সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কলাপাড়ায় প্রাথমিক শিক্ষকদের আইসিটি প্রশিক্ষনের উদ্বোধন

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া):

পটুয়াখালীর কলাপাড়ায় প্রাথমিক শিক্ষাস্তরকে আধুনিকায়ন করার লক্ষ্যে শিক্ষকদের আইসিটি প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বংলাদেশ প্রাথামিক শিক্ষক সমিতি উপজেলা কার্যলয়ে এ কর্যক্রমের উদ্বোধন করা হয়। সমিতির ভারপ্রপ্তা সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাবিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতা নন্দ দাস,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সিমা, উপজেলা রিসোর্সট সেন্টারের ইনেস্পেক্টর মো.হেমায়েত উদ্দিন।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক এস এম মোশাররফ হোসেন, পৌর কাউন্সিলর মো.মাহাবুবুল আলম,উপজেলা প্রাথমিক শিক্ষাক সমিতির উপদেষ্টা এস এম আবুল হোসেন,শিক্ষক এস এম ফকর উদ্দিন ও শিক্ষিকা সানজিদা রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক জহিরুল ইসলাম আরশেদ ও মাহামুদ আলম পলাশ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

উল্লখ্য প্রথম পর্যায়ে ৩০ জন শিক্ষকে ৪৫ দিন ব্যাপী আইসিটি প্রশিক্ষন দেয়া হবে। পর্যায়ক্রমে সকল শিক্ষক শিক্ষিকা এ প্রশিক্ষনে অংশ নিতে পারবে।