সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করুন, তাদের ভাগ্য পরিবর্তন করুন: নবনিযুক্ত সরকারি কর্মকর্তাদের প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত সরকারি কর্মকর্তাদের বুধবার জনগণের জীবন পরিবর্তনে আত্মনিয়োগ করতে বলেছেন। তিনি বলেন, ‘সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আত্মনিয়োগ করতে হবে।’

রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১২৪তম, ১২৫তম এবং ১২৬তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি তাদের ‘জনসাধারণের সেবক’ হিসেবে নিজেদের পরিচয় দিতেও নির্দেশ দেন।

তিনি আরও বলেন, ‘দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেয়ার লক্ষ্যে আপনারা জনগণের সেবা করবেন এটাই চাই।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম ও বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর মমিনুর রশিদ আমিন।

১২৬তম ব্যাচের ফারহানা নাসরিন, ১২৫তম ব্যাচের মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী ও ১২৪তম ব্যাচের তানিয়া তাবাসসুমও তাদের অনুভূতির কথা জানান।

প্রধানমন্ত্রী ১২৪তম, ১২৫তম ও ১২৬তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের ১০৩ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।

এর আগে তিনি সেখানে বঙ্গবন্ধু অধ্যয়ন কেন্দ্রের ফলক উন্মোচন ও পরিদর্শন করেন। তিনি একাডেমিতে তার বক্তৃতা সম্বলিত একটি সংকলন বইয়ের মোড়কও উন্মোচন করেন।

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির ওপর একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শিত হয়।

পরে তিনি প্রশিক্ষণার্থীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

—ইউএনবি