সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্কের সাথে লিডিং ইউনিভার্সিটির আলোচনা

জেলা প্রতিনিধি, সিলেট:

বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্ক (BdREN) এর সাথে লিডিং ইউনিভার্সিটির সফল আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে বিডিরেন এর উন্নত সংযোগ স্থাপনের মাধ‍্যমে লিডিং ইউনিভার্সিটি ক‍্যাম্পাসকে একটি স্মার্ট ক‍্যাম্পাসে উন্নত করতে বিষয়ে বুধবার (২ নভেম্বর ২০২২) উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলার সাথে বিডিরেন-এর ম‍্যানেজার (ডাটা ও ট্রান্সমিশন) মো. আরিফুল ইসলামের আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্ক উচ্চতর ক্ষমতাসম্পন্ন কম্পিউটিং, সিমিউলেশন টুল এবং ডেটাসেটের মাধ‍্যমে এডুরেন স্থাপন যার ফলে এর আওতাধীন স্থানে ওয়াফাই নেটওয়ার্ক ব‍্যবহারের সুবিধা থাকবে, ক‍্যাম্পাসে বিনামূল্যে আভ্যন্তরীণ যোগাযোগের জন‍্য একটি ইন্টার টেলিফোনী সিস্টেম প্রতিস্থাপন ও টেলিফোন সংযোগ এবং উন্নত নেটওয়ার্কের সুবিধার্থে লিডিং ইউনিভার্সিটিতে সংযুক্ত বিডিরেন সার্ভিসটির ফাইভার কেবল আন্ডারগ্রাউন্ড করে সংযোজন করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

লিডিং ইউনিভার্সিটির সহকারি ইঞ্জিনিয়ার (আইটি) ধীরেন্দ্র চন্দ্র নাথ সার্বিক বিষয়ে বিডিরেন এর সাথে যোগাযোগ এবং সংযোগ স্থাপনে তদারকি করবেন। উপাচার্য মহোদয়ের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম এবং বিডিরেন এর সহকারি ম‍্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মো. ইমরানুর রহমান উপস্থিত ছিলেন।