সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

চট্টগ্রামের মীরসরাইয়ে পিকআপের ধাক্কায় কুলসুমা আক্তার সুমাইয়া (৬) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের উপজেলার মস্তাননগর কাটাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীরা পিকআপ চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

নিহত সুমাইয়া জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকার মো. বেলাল হোসেনের মেয়ে এবং হাজীশ্বরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী।

বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমান বলেন, স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মাছবোঝাই পিকআপ সুমাইয়াকে ধাক্কা দেয়। আশপাশের লোকজন এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিহা সিলভী বলেন, দুর্ঘটনায় শিকার হওয়া শিশুর মাথায় আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু শিক্ষার্থী নিহতের ঘটনায় পিকআপ এবং চালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

—-ইউএনবি