সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

নাটোরে যাত্রীবাহী বাস থেকে ২৩ কেজি ওজনের চিত্রা বচ্ছপ উদ্ধার!

নাটোরে যাত্রীবাহী বাস থেকে ২৩ কেজি ওজনের একটি চিত্রা কচ্ছপ উদ্ধার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সকালে নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস থেকে এটিকে উদ্ধার করা হয়।

নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাদাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় চেকপোস্ট বসিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে কচ্ছপটি উদ্ধার করা হয়।

ওসি জানান,পলিথিনে বিশেষ ভাবে প্যাক করা কচ্ছপটি মাছ হিসেবে চালান তৈরি করে বাসে তুলে দেয়া হয়েছিল এবং সেটি সাভারের ফুলবাড়ি এলাকায় তরুণ নামে এক ব্যক্তির রিসিভ করারর কথা ছিল।

তিনি আরও জানান, পরে উদ্ধারকৃত কচ্ছপটি রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

—-ইউএনবি