সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ব্যাংকের নতুন সময়সূচি নির্ধারণ, লেনদেন সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা

ফাইল ছবি

ব্যাংকের লেনদেনের এবং অফিসের নতুন সময় ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৫ নভেম্বর থেকে সকল ব্যাংক সকাল ১০টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত লেনদেন করতে পারবেন।

বৃহস্পতিবার ব্যাংকারদের জন্য নতুন লেনদেনের সময় ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের নতুন সার্কুলার অনুযায়ী রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকিং লেনদেনের সময় সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা নির্ধারণ করা হয়েছে। এবং সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যাংকগুলোর অফিস সময় নির্ধারণ করা হয়েছে।

ব্যাংকারদের জন্য বর্তমানে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস সময় কার্যকর আছে।

এরআগে সরকার চলতি বছরের ২২ আগস্ট বিদ্যুতের স্বল্প সরবরাহের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সমস্ত সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের জন্য সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং সমস্ত ব্যাঙ্কের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিসের সময় পুনর্বিন্যাস করে।যা ২৪ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

—ইউএনবি