সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

শ্যামা সুন্দরী খাল সংস্কার, পুনরুজ্জীবন ও সচল রাখার বিষয়ে সংশোধনী পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

শ্যামা সুন্দরী খাল সংস্কার, পুনরুজ্জীবন ও সচল রাখার বিষয়ে গঠিত টেকনিক্যাল কমিটির প্রতিবেদনের আলোকে কনসালটেন্ট প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত খসড়া চূড়ান্ত প্রতিবেদনের উপর সংশোধনী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খসড়া চূড়ান্ত প্রতিবেদনের উপর সংশোধনী পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। এ সময় শ্যামা সুন্দরীর বর্তমান পরিস্থিত ও ভবিষ্যৎ পরিকল্পনার তুলে ধরে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামা সুন্দরী খাল সংস্কার, পুনরুজ্জীবন ও সচল রাখার বিষয়ে গঠিত টেকনিক্যাল কমিটির সদস্য সচিব ও রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞা, রংপুর সেনা নিবাসের জিওসির প্রতিনিধি মেজর তারিক মোহাম্মদ শাহিদুল ইসলাম, রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউল হাসান, রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবু তালেব সরকার, নির্বাহী প্রকৌশলী আজম আলী, বিডাব্লিউডিবির নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান হাবিব, ডিপিএইচএফ এর ইঞ্জি. পঙ্কজ কুমার শাহা, জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ আজমল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)এ ডব্লিউ এম রায়হান শাহ ও রংপুর প্রেস ক্লাব সভাপতি মাহাবুব রহমান হাবুসহ শ্যামা সুন্দরী খাল সংস্কার, পুনরুজ্জীবন ও সচল রাখার বিষয়ে গঠিত টেকনিক্যাল কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।