সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

কোভিড-১৯: ইন্দোনেশিয়ায় ওষুধ পাঠাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :

কোভিড-১৯ মহামারি মোকাবিলায় ইন্দোনেশিয়ায় জরুরি ওষুধ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোভিড-১৯ মোকাবিলায় প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ইতোমধ্যে দেশটির রাজধানী জাকার্তায় পৌঁছেছে।

মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ এই ওষুধগুলো পাঠানো হয়েছে।

এই প্রক্রিয়ায় ইন্দোনেশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশের পাশে দাঁড়াতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

জাকার্তায় বাংলাদেশ দূতাবাস স্থানীয় প্রতিনিধিদের কাছে ওষুধগুলো হস্তান্তর করেছে।

বেসরকারি ফার্মাসিউক্যাল ক্ম্পোনি বিকন ফার্মা ইন্দোনেশিয়ার ভ্রাতৃপ্রতিম জনগণকে সহায়তা করার জন্য সরকারের প্রচেষ্টায় যোগ দিয়েছে।