সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ভাঙ্গায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে নিহত ৪

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার মাধবপুর নামক স্থানে সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চারজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার রাত ৩ টার দিকে ভাঙ্গার মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মেরিনা আক্তার (৩২), শিশু জুনায়েদ (০৩), হুমায়ুন কবির (৪৮) ও আব্দুল রউফ হাওলাদার (৫০)।

আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।

এসময় আহতদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম বলেন, ভাঙ্গার মাধবপুর নামক স্থানে সাকুরা পরিবহনের দ্রুত গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুঁচড়ে যায়। এসময় ঘটনাস্থলে দুইজন নিহত হয়। অপর দুইজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

—ইউএনবি