সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

কিশোরগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাস ও অটোরিকশার সংঘর্ষে দু’জন চালক নিহত ও আরও চারজন গুরুতর আহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার ছয়সূতীর ইউনিয়নের মধ্যারচর এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- কিশোরগঞ্জ পৌর শহরের বত্রিশ মহল্লার মৃত জামাল উদ্দিনের ছেলে অটোচালক রিফাত (২৬) এবং একই এলাকার মৃত রইছ উদ্দিনের স্ত্রী জোহরা বেগম (৬৫)।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি জানান, কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক সড়কের কুলিয়ারচর মধ্যারচর এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংর্ঘষে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ও আহত চার জনকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলেও তিনি জানান।

—-ইউএনবি