সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

আগামী কাল পাঠক সমাবেশে ড্যাডিসমগ্র

নিজস্ব প্রতিবেদক :

পথিকৃৎ আলোকচিত্রশিল্পী ও ছোটগল্পের অন্যতম লেখক গোলাম কাসেম ড্যাডির ১২৯তম জন্মদিন উপলক্ষে আগামী ৭ নভেম্বর বিকাল ৬টায় রাজধানীর কাঁটাবন পাঠক সমাবেশে ড্যাডিসমগ্র : পাঠ প্রতিক্রিয়া অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজম, কথাসাহিত্যিক মোজাফ্ফর হোসেন, আলোকচিত্রী জান্নাতুল মাওয়া ও দৃশ্যগল্পকার সুদীপ্ত সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কবি ইমরান মাহফুজ।

২০২০ সালে ড্যাডির কালজয়ী গল্প, ফটোগ্রাফিবিষয়ক প্রবন্ধ, আলোকচিত্র ও তার দুষ্প্রাপ্য বইগুলো নিয়ে আলোকচিত্রশিল্পী ও গবেষক সাহাদাত পারভেজের সম্পাদনায় চার খণ্ডে ড্যাডিসমগ্র প্রকাশিত হয়। বিশাল এই সমগ্রটি প্রকাশ করে দেশের ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান পাঠক সমাবেশ।

গোলাম কাসেম ড্যাডির হাত ধরে পূর্ববঙ্গে ফটোগ্রাফি শিক্ষাচর্চা শুরু হয়। তাকে বাংলাদেশের ফটোগ্রাফির জনক বলা হয়। তিনি ১৯৫১ সালে ঢাকায় ট্রপিক্যাল ইনস্টিটিউট অব ফটোগ্রাফি ও ১৯৬২ সালে ক্যামেরা রিক্রিয়েশন ক্লাব প্রতিষ্ঠা করেন। ১৯১৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইনফ্যানট্রি কোরের সদস্য হিসেবে তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ এবং গ্লাস প্লেট নেগেটিভে অসংখ্য আলোকচিত্র ধারণ করেন।

তিনি আধুনিক ধারার ছোটগল্পের অন্যতম লেখক। সওগাত যুগে তাকে মুসলমান বাংলা সাহিত্যের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হিসেবে অভিহিত করা হতো। সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৭৭ সালে নাসিরউদ্দীন স্বর্ণপদক পান। আর ফটোগ্রাফিতে অবদানের জন্য ২০০৪ সালে তৃতীয় আন্তর্জাতিক ছবি মেলায় তাকে আজীবন সম্মাননা [মরণোত্তর] প্রদান করা হয়। ১৯৯৮ সালের ৯ জানুয়ারি ১০৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।