সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সাঁওতাল হত্যার বিচারের দাবিতে রংপুরে আদিবাসীদের মানববন্ধন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ০৩ জন আদিবাসী সাঁওতালকে গুলি করে হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে রংপুরে সাঁওতাল হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন জাতীয় আদিবাসী পরিষদ। রবিবার সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড অশোক সরকার, রংপুর জেলা কমিটির আহবায়ক বিমোল খালকো, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল রংপুর জেলা কমিটির আহবায়ক কমরেড আবদুল কুদ্দুস, জাতীয় আদিবাসী পরিষদ পীরগঞ্জ কমিটির সভাপতি আগোষ্টিং মিনজি, বদরগঞ্জ কমিটির সভাপতি মানিক কেরকেটো, পীরগাছা উপজেলা কমিটির সভাপতি বুধুয়া মিনজি প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ২০১৬ সালের ০৬ নভেম্বর গোবিন্দগঞ্জে শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু নামের তিনজন সাওতালকে হত্যাসহ বাড়ি ঘরে অগ্নি সংযোগ, লুটপাত, ভাংচুর ও নির্যাতনের বিচার ও ক্ষতিপূরণের দাবি জানান।