সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ব্যাংক ও ১০টি দোকান পুড়ে ছাই

চট্টগ্রামের আনোয়ারায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বেসরকারি ব্যাংকের শাখাসহ অন্তত ১০টি দোকান ও হোটেল-রেস্টুরেন্ট পুড়ে গেছে। রবিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী কাঁচা বাজার সংলগ্ন আমিন মার্কেটে এ আগুন লাগে।

স্থানীয়রা জানায়,আগুনে আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের স্থানীয় শাখাসহ ও ভোজন বাড়ি নামে একটি রেস্টুরেন্টসহ অন্তত ১৫ টি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস আগ্রাবাদ এর উপসহকারি পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আনোয়ারার চাতরি বাজারে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের আনোয়ারা ও সিইউএফএলসহ পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, আগুনে একটি ব্যাংকের শাখাসহ কিছু দোকান পাট পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

—ইউএনবি