সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

৪ জেলায় অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

ফাইল ছবি

বগুড়া, টাঙ্গাইল, লালমনিরহাট, ঠাকুরগাঁও জেলায় অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

হাইকোর্টের বেঞ্চটি আগামী সাত দিনের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করে ওই সব জেলার জেলা প্রশাসকদের প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন যে পাশাপাশি আগামী দুই সপ্তাহের মধ্যে অবৈধ ইটভাটার তালিকা তৈরি করে দাখিল করতে বলা হয়েছে।

ইটভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩-এর অধীনে চার জেলার অবৈধ ইটভাটা বন্ধে তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা তাদের কাছে চার সপ্তাহের মধ্যে জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

লাইসেন্স ছাড়া কোনো ইটভাটা স্থাপন করা যাবে না- এমন বিধান থাকা সত্ত্বেও সারাদেশে এগুলোর বিস্তার অব্যাহত রয়েছে।

এ বিষয়ে এক দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে ৬ নভেম্বর রিটটি দাখিল করা হয়।

—-ইউএনবি