সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পোস্তগোলায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

ঢাকার পোস্তগোলায় পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে সোমবার দুইজন নিহত হয়েছেন। বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে। নিহতরা হলেন- বরিশালের বানারীপাড়া উপজেলার আতিকুর রহমান আপেল(৩০) ও কামরুল হুদা(২৬)।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সন্ধ্যা ৭টায় রাইদা পরিবহনের একটি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক ও তার সহকারীসহ দুই পথচারী গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, ‘ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে পথচারীদের মৃত ঘোষণা করা হয়। লাশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।’

এদিকে শ্যামপুর থানা পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান বাচ্চু মিয়া।

—ইউএনবি