সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

আসিফ এ চৌধুরী ওয়ার্ল্ড ফেডারেশন অব কনসালসের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

আসিফ এ. চৌধুরী চিলিতে বাংলাদেশের অনারারি কনসাল এবং চৌধুরী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ওয়ার্ল্ড ফেডারেশন অব কনসালস (এফআইএসিএসি)-বোর্ড অব ডিরেক্টরস-এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ৯০ সদস্যের মধ্যে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের মেয়াদ ২০২২ থেকে ২০২৫ সালের জন্য তিনি নির্বাচিত হন।

চৌধুরী একজন বিশিষ্ট ব্যবসায়ী, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সাবেক সভাপতি এবং এফআইসিএসি-তে এশিয়া অঞ্চল থেকে প্রথম নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাইপ্রাসের লিমাসোলে এফআইএসিএসি আয়োজিত ১৩তম বিশ্ব কনসাল কংগ্রেসে এই ভোট অনুষ্ঠিত হয়।

চৌধুরী বাংলাদেশের কনস্যুলার কর্পস (সিসিবি) এর সাবেক সভাপতি এবং প্রতিষ্ঠাতা মহাসচিবও। যিনি ২০১৫ সাল থেকে এফআসিএসি-এর পরিচালকের পদে অধিষ্ঠিত।

এফআইসিএসি হলো কনস্যুলার অ্যাসোসিয়েশনগুলোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক যা সকল স্বাগত দেশে কনস্যুলার অফিসারদের অবস্থা, বৈধতা এবং কার্যকারিতাকে সমর্থন এবং উন্নত করার জন্য তৈরি করা হয়েছে।

এফআইসিএসি, যাকে ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালও বলা হয়, কোপেনহেগেনে ১৯৮২ সালের ২ অক্টোবর ডেনমার্কের কনসাল জেনারেল ভ্যাগন জেসপারসেনের নেতৃত্বে স্বপ্নদর্শীদের একটি ছোট দল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।

গ্রীসে ফিলিপাইনের অনারারি কনসাল জেনারেল নিকোলাওস মার্গারোপোলোস সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ভারতে মলদোভার অনারারি কনসাল জেনারেল পি. ভাগেরিয়া মহাসচিব নির্বাচিত হন।

—-ইউএনবি