সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

গাইবান্ধায় পুলিশের ওপর হামলার অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা ও মারপিটের ঘটনায় তিন পুলিশ আহত হয়েছে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় রবিবার (৬ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটেছে। পুলিশ বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে।

ফুলছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, ৬ নভেম্বর রাতে একদল পুলিশ ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়রে শাপলা বাজারে আসামি আফসার মেম্বারের ছেলে আব্দুল মালেককে গ্রেপ্তার করতে যায়।

পুলিশ তাকে হাতে নাতে গ্রেপ্তার করে নদী পার হয়ে থানায় আসতে ধরলে স্থানীয় আব্দুল মালেকসহ তার লোকজন বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয় এবং আব্দুল মালেককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়।

তারা লোকজন নিয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং পুলিশকে মারপিট করে। এতে তিন পুলিশ আহত হয়। বাধ্য হয়ে পুলিশ থানায় ফিরে আসে।

এই ব্যাপারে আহত উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বাদী হয়ে ৭ অক্টোবর রাতে আসামি ছিনিয়ে নেয়ার অপরাধে ২৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

এ্যাপারে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল আজিজ বলেন, পুলিশের কাজে বাধা ও পুলিশকে মারপিটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।

—ইউএনবি