সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

লালমনিরহাটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, জানিয়েছেন স্থানীয়রা

ফাইল ছবি

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে বুধবার সকালে দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহতরা হলেন- জেলার আদিতমারী উপজেলার মহিষতুলি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ওয়াসকুরুনী (৩২) ও সাদেক আলীর ছেলে আয়নাল হক (৩০)।

স্থানীয়দের বরাত দিয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, কৈমারী বটফর ক্যাম্পের বিএসএফ সদস্যরা আজ ভোরে গবাদি পশু আনতে সীমান্ত এলাকায় যাওয়া ওয়াসকুরুনি ও আয়নালসহ কয়েকজন বাংলাদেশি নাগরিকের ওপর গুলি চালায়। ঘটনাস্থলেই ওই দুই জনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানান।

—ইউএনবি