সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বেরোবিতে ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ২০২২ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

নানা কর্মসূচির মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের বিভাগীয় প্রধান আমির শরীফ, সহযোগী অধ্যাপক আপেল মাহমুদ, মোঃ শাহীনুর রহমান, উমর ফারুকসহ শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন। শেখ রাসেল চত্বর থেকে শুরু হয়ে আনন্দ শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, এ উপলক্ষে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।