সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

টানা দ্বিতীয়বারের মত সেরা হাসারাঙ্গা

অনলাইন ডেস্ক :

টানা দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন শ্রীলঙ্কার স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভ মিলিয়ে ৮ ম্যাচের ৮ ইনিংসে ১৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার উপরেই রয়েছেন লঙ্কান স্পিনার হাসারাঙ্গা। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত ২০২১ সালের আসরেও সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। ঐ আসরে ৮ ইনিংসে ১৬ উইকেট নিয়েছিলেন হাসারাঙ্গা। এবারের আসরে হাসারাঙ্গার পর যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন শিরোপাজয়ী ইংল্যান্ডের বাহাতি পেসার স্যাম কারান ও নেদারল্যান্ডসের বাস ডি লিড। ৬ ম্যাচের ৬ ইনিংসে কারান নিয়েছেন ১৩ উইকেট। ডি লিডের সমান সংখ্যক উইকেট এসেছে ৮ ম্যাচের ৭ ইনিংস থেকে। এবারের আসরে শুধুমাত্র কারানই এক ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন। ফাইনাল সেরা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন কারান। ৮ ম্যাচের ৭ ইনিংসে ১২ উইকেট নিয়ে তালিকার তৃতীয়স্থানে রয়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। ৫ ম্যাচের ৫ ইনিংসে ১১ উইকেট নিয়ে তালিকার পঞ্চমস্থানে দক্ষিণ আফ্রিকার এনরিখ নর্টজে।