সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আর্জেন্টিনা দলে যোগ দিলেন মেসি

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপ বিরতির আগে পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলার পরদিনই জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন লিওনেল মেসি। সোমবার সকালে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে পৌঁছান আর্জেন্টিনা অধিনায়ক। কাতার বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী বুধবার আবু ধাবিতে আমিরাতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মেসির আগে সোমবার দলের সঙ্গে যোগ দেন আনহেল দি মারিয়া ও তার ইউভেন্তুস সতীর্থ লেয়ান্দ্রো পারেদেস এবং লিওঁর ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোও। ২৬ জনের স্কোয়াডের ১৩ জন এরইমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এমিলিয়ানো মার্তিনেস, পাওলো দিবালাসহ বাকি ১৩ জন দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। যদিও প্রথম অনুশীলন সেশনে তাদের পাওয়ার সম্ভাবনা কমই। আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলার পর কাতারে উড়াল দেবে আর্জেন্টিনা দল। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দুবারের সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।