সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ফরিদপুরে হত্যা মামলা: ৫ জনের যাবজ্জীবন ও অর্থদণ্ড

ফরিদপুরের একটি হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড (বিনাশ্রম) ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করেছেন আদালত।

সোমবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের (স্পেশাল ট্রাইব্যুনালের) বিজ্ঞ বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ প্রদান করেছেন।

এসময় আসামিদের মধ্যে নূর ইসলাম নামের এক আসামি উপস্থিত ছিলেন।

আদালতের এপিপি অ্যাডভোকেট নওয়াবউদ্দিন জানান, ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় ২০১২ সালের ২৮ জুলাই শহিদুল ইসলাম কালাচানকে হত্যা ও তার ব্যবহৃত মোটর সাইকেল চুরির অভিযোগে হত্যা মামলা দায়ের করেন তার চাচা আক্কাস শেখ।

ওই মামলায় আসামি করা হয় মো. মনির শেখ, ইকতার মোল্ল্যা, এনায়েত আমিন ও নূর ইসলামকে।

আসামিদের বাড়ি একই উপজেলাতে এবং মিরাজ হোসেন (গোপালগঞ্জ জেলার ব্যাসপুর গ্রামে)।

মামলায় দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে সোমবার এ রায় দেন আদালত।

রায়ে বলা হয়েছে আসামি প্রত্যেকেরই বিনাশ্রম যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

আসামিদের মধ্যে রায় ঘোষণার সময় আলাদতে উপস্থিত ছিলেন নূর ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৭ জুলাই বিকালে বাড়ি থেকে তার ব্যবহৃত মোটর সাইকেল নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি।

পরের দিন উপজেলার কোণা গ্রামে পাটখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এসময় লাশের মাথায়, ঘাড়ে, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ পাওয়া যায়।

এই ঘটনায় নিহতের চাচা বাদি হয়ে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

—ইউএনবি