সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চট্টগ্রাম বিমানবন্দরে ই-গেট উদ্বোধন মঙ্গলবার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট (ইলেক্ট্রনিক গেট) চালুর পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি ই-গেট চালু করা হবে।

সোমবার বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহমেদ এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অভিবাসন প্রক্রিয়া দ্রুততর করতে এবং পরিষেবার মান উন্নত করতে মঙ্গলবার (১৫ নভেম্বর, ২০২২) ই-গেটগুলো উদ্বোধন করা হবে।

ই-গেটগুলো ইমিগ্রেশন পুলিশ পরিচালনা করবে এবং প্রতিটি গেটে ক্যামেরা বসানো হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা সহজেই ই-গেট দিয়ে যেতে পারেন, কারণ ই-পাসপোর্ট জমা দেয়ার পরে গেটগুলা স্বয়ংক্রিয়ভাবে খোলা হবে এবং পুরো প্রক্রিয়াটি ৩০ সেকেন্ডের মধ্যে সম্পন্ন হবে।

এর আগে গত ৭ জুন ঢাকা বিমানবন্দরে ১২টি ই-গেট উদ্বোধন করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ই-পাসপোর্টে একটি অন্তর্নির্মিত মাইক্রোপ্রসেসর চিপ থাকে যাতে ধারকের বিবরণ থাকে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেটগুলো ই-পাসপোর্ট স্ক্যান করার পর বিমান যাত্রীদের শনাক্ত করবে। এবং প্রক্রিয়াটি ভ্রমণ সংক্রান্ত নথি যাচাইয়ের সময় উচ্চ নিরাপত্তা নিশ্চিত করে।

—ইউএনবি