সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বিশ্বকাপ নিয়ে ক্যাহিলের ভবিষ্যদ্বাণী

অনলাইন ডেস্ক :

প্রতি আসরেই ব্রাজিলকে নিয়ে প্রত্যাশা থাকে আকাশচুম্বী। বিশ্বকাপের ৫বারের চ্যাম্পিয়ন তারা। অস্ট্রেলিয়া লিজেন্ড টিম ক্যাহিলই যেমন, কাতার বিশ্বকাপের ট্রফিটা দেখছেন সেলেসাওদের হাতে। কাতার বিশ্বকাপ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সুপ্রিম কমিটি ফর ডেলিভারি ও লিগ্যাসির সদস্য ক্যাহিল। অজিদের সাবেক তারকা বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। তার অনুমান, ফাইনালে নেইমাররা বেলজিয়ামকে হারিয়ে শিরোপা জিতবে। আর্জেন্টিনা শেষ ষোলোতেই বাদ পড়বে। তাও আবার অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে! ১৮ ডিসেম্বরের ফাইনাল নিয়ে ক্যাহিলের ভবিষ্যদ্বাণী, ‘আমি বেলজিয়ামের অনেক বড় ভক্ত। তবে ব্রাজিলের কথা এলে ওরা বিশ্বের অন্যতম শক্তিশালী দল। ফাইনালে ওদের বিপক্ষে খেলা হলে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ব্রাজিলেরই সবচেয়ে বেশি।’ নিজের দেশ অস্ট্রেলিয়াকে নিয়েও বড় কিছু ভাবছেন ৪টি বিশ্বকাপ খেলা তারকা। মনে করেন, এই টুর্নামেন্টটা হতে পারে অজিদের ইতিহাসের সেরা, ‘আমি আশা করবো অস্ট্রেলিয়া সেরাটা করে দেখাবে। যদি মেসিকে থামাতে পারি, তাহলে শেষ ষোলোতে আর্জেন্টিনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে পারবো।’