সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বিশ্বকাপের পুরো আয়ে ১১ শিশুর চিকিৎসা

অনলাইন ডেস্ক :

কাতার বিশ্বকাপ শুরুর আগেই ভক্তদের মন জিতে নিলেন জার্মান তারকা রুডিগার। এই মুহূর্তে তিনি দলের সঙ্গে ওমানে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন। এই ডিফেন্ডার ঘোষণা দিয়েছেন, কাতার বিশ্বকাপ থেকে তিনি যে পরিমাণ অর্থ উপার্জন করবেন তার পুরোটাই সিয়েরা লিওনের সুবিধাবঞ্চিত এবং শারীরিকভাবে বিকলাঙ্গ ১১ শিশুর অস্ত্রোপচারে ব্যয় করা হবে। রুডিগারের জন্ম জার্মানির বার্লিনে হলেও তার মায়ের দেশ সিয়েরা লিওন। যে কারণে তিনি অনেকবারই মায়ের দেশে গেছেন। নিজে চোখে দেখেছেন পশ্চিম আফ্রিকার দরিদ্রতম দেশটির শিশুরা কী অমানবিক পরিস্থিতির মাঝে বেড়ে উঠছে। জার্মানির দাতব্য সংস্থা ‘বিগ শু’ সম্প্রতি জন্মগতভাবে বাঁকানো পা নিয়ে পৃথিবীর আলো দেখা সিয়েরা লিওনের ১১ শিশুকে অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ করে তোলার কাজটি করেছে। যার ব্যয়ভার বহন করবেন রুডিগার। কাতার বিশ্বকাপ শুরুর আগেই ভক্তদের মন জিতে নিলেন জার্মান তারকা রুডিগার। এই মুহূর্তে তিনি দলের সঙ্গে ওমানে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন। এই ডিফেন্ডার ঘোষণা দিয়েছেন, কাতার বিশ্বকাপ থেকে তিনি যে পরিমাণ অর্থ উপার্জন করবেন তার পুরোটাই সিয়েরা লিওনের সুবিধাবঞ্চিত এবং শারীরিকভাবে বিকলাঙ্গ ১১ শিশুর অস্ত্রোপচারে ব্যয় করা হবে। রুডিগারের জন্ম জার্মানির বার্লিনে হলেও তার মায়ের দেশ সিয়েরা লিওন। যে কারণে তিনি অনেকবারই মায়ের দেশে গেছেন। নিজে চোখে দেখেছেন পশ্চিম আফ্রিকার দরিদ্রতম দেশটির শিশুরা কী অমানবিক পরিস্থিতির মাঝে বেড়ে উঠছে। জার্মানির দাতব্য সংস্থা ‘বিগ শু’ সম্প্রতি জন্মগতভাবে বাঁকানো পা নিয়ে পৃথিবীর আলো দেখা সিয়েরা লিওনের ১১ শিশুকে অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ করে তোলার কাজটি করেছে। যার ব্যয়ভার বহন করবেন রুডিগার।