সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সালিশে নারীকে মারধর করে ভিডিও ফেসবুকে মেম্বার কারাগারে

জেলা প্রতিনিধি, কুমিল্লা (মুরাদনগর) :

কুমিল্লার মুরাদনগরে সালিশে এক নারীকে মারধরের ভিডিও চিত্র ফেসবুকে ছাড়ার ঘটনায় ইউপি মেম্বার দেলোয়ার হোসেনকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। গতকাল বুধবার দুপুরে কুমিল্লার ৮নং আমলি আদালতের বিচারক মো. ওমর ফারুক ওই আদেশ দেন। এডভোকেট এ.এইচ.এম আবাদ বিষয়টি নিশ্চিত করেন।
দেলোয়ার হোসেন উপজেলার ১৫নং নবীপুর পশ্চিম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার ও ত্রিশ গ্রামের মৃত. শাহ আলম মেম্বারের ছেলে।
এডভোকেট এ.এইচ.এম আবাদ বলেন, সালিশে এক ভুক্তভোগী নারীকে মারধর করে ভিডিও চিত্র ফেসবুকে ছাড়ার ঘটনায় আদালতে মামলা হয়। এই ঘটনার পুলিশ রির্পোট আসা পর্যন্ত মেম্বার দেলোয়ার হোসেন জামিনে ছিলেন। পুলিশ রির্পোটে ঘটনার সত্যতা পাওয়ায়, আদালত জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠিয়েছেন।
উল্লেখ্য. গত প্রহেলা জুলাই শুক্রবার উত্তর ত্রিশ গ্রামের মোঃ শরিফুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম (৩৭) কে জমি সংক্রান্ত ঘটনায় সালিশে মারধর করে ভিডিও ধারণ করেন মেম্বার দেলোয়ার হোসেন। পরে ধারণ করা ভিডিও ফেসবুকে ছেড়ে দেয় মেম্বারের লোকজন। এই ঘটনায় মেম্বার দেলোয়ার ও তার ভাই সুমনকেসহ পাঁচ থেকে ছয় জনের বিরুদ্ধে মামলা করেন, ভুক্তভোগী ওই নারী।