সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পুনর্বাসনের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় উচ্ছেদে ক্ষতিগ্রস্থরা পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছেন। বুধবার সকাল ১০ টায় উচ্ছেদকৃত ক্ষতিগ্রস্থ পরিবার কুয়াকাটা পৌরসভার হোসেনপাড়ায় এর আয়োজন করেন। প্রায় ঘন্টা ব্যাপী এ কর্মসূচিতে ৬ শত পরিবারের নারী-পুরুষ ও শিশুরা অংশগ্রন করে।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের আভিযোগ হঠাৎ করে কোন প্রকার নোটিশ ছাড়া তাদের উচ্ছেদ করা হয়েছে। এর ফলে তাদের বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। তাই তাদের দাবি দ্রুত পুনর্বাসন করা হোক।
উল্লেখ্য, গত শনিবার ১০ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে দুই কিলোমিটার পুর্বদিকে প্রায় ৬ শত পরিবারকে উচ্ছেদ করে জেলা প্রশাসন।