সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বরিশালের বিপক্ষে ঢাকা মেট্রোর সহজ জয়

অনলাইন ডেস্ক :

দ্বিতীয় স্তরের শীর্ষে থেকেই শেষ রাউন্ডের ম্যাচ খেলতে নেমেছিল ঢাকা মেট্রো। বৃহস্পতিবার বরিশালের বিপক্ষে সহজ জয়ে পয়েন্ট আরও বাড়িয়েছে তারা। একইসঙ্গে উঠে গেছে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে মেট্রো। ম্যাচের শেষ দিন বাকি থাকা ৩৬ রান ১০.২ ওভারে করে ফেলেছে সাদমানের ইসলামের দল। প্রথম ইনিংসে ২১১ রানে অলআউট হয় বরিশাল। জবাবে ২২২ রান করে ১১ রানের লিড নেয় মেট্রো। দ্বিতীয়ভাগে বরিশালকে ২০০ রানে গুটিয়ে লক্ষ্যমাত্রা নিজেদের নিয়ন্ত্রণেই রাখে মেট্রো। তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ১৫৪ রান করে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় মেট্রো। বৃহস্পতিবার আনুষ্ঠানিকতা সারতে বেশি সময় নেয়নি তারা। শামসুর রহমান ৩৭ ও আইচ মোল্লা ২৬ রান করে অপরাজিত থাকেন। প্রায় ছয় বছর পর প্রথম স্তরে খেলবে মেট্রো। ২০১৫-১৬ মৌসুম থেকে দুই স্তরে ভাগ করে চলছে জাতীয় লিগের খেলা। প্রথম দুই মৌসুমে প্রথম স্তরে ছিল মেট্রো। এরপর দ্বিতীয় স্তরে নেমে যায় তারা। এবার ছয় ম্যাচে ৪ জয়ে ৩৪ পয়েন্ট পেয়ে প্রথম স্তরে উন্নীত হয়েছে মেট্রো। প্রথম স্তরে ছয় ম্যাচে এক জয়ে ১২ পয়েন্ট পাওয়া চট্টগ্রাম বিভাগ নেমে গেছে দ্বিতীয় স্তরে।
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল ১ম ইনিংস: ২১১
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ২২২
বরিশাল ২য় ইনিংস: ২০০
ঢাকা মেট্রো ২য় ইনিংস: (লক্ষ্য ১৯০) ৪৮.২ ওভারে ১৯১/৩ (শামসুর ৩৭*, আইচ ২৬*; রাব্বি ২-০-২৩-০, রুয়েল ১৩-১-৬৩-০, সালমান ১১-৪-৩১-১, মইন ৭-০-২৬-০, তানভির ১০-০-৩১-১, ইসলামুল ৫-১-১০-১, আশরাফুল ০.২-০-৪-০)
ফল: ঢাকা মেট্রো ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রাকিবুল হাসান