সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

হুন্ডিতে লেনদেন: ২৩০ এমএফএস অ্যাকাউন্টের ক্যাশ-আউট স্থগিত

ফাইল ছবি

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) হুন্ডির মাধ্যমে রেমিটেন্স পাঠানোর সঙ্গে জড়িত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) ২৩০টি অ্যাকাউন্ট থেকে ক্যাশ-আউট স্থগিত করেছে।

বিএফআইইউ হুন্ডির মাধ্যমে রেমিটেন্স পাঠানো রোধ ও বৈধ পথে রেমিটেন্স বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।

বিএফআইইউ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট গ্রাহকরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না। তবে অ্যাকাউন্টগুলোতে টাকা পাঠানো যাবে।

ক্যাশ-আউট স্থগিত হওয়া অ্যাকাউন্টগুলো বিকাশ, নগদ, উপায় ও রকেটের।

—-ইউএনবি