সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় পৌর শহরের খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো.নকিব উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি-কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) এর নবনির্বাচিত ‘ঘ’ অঞ্চলের ডিরেক্টর মো.আবদুল মান্নান লোটাস। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো.ফরিদ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালব পটুয়াখালী জেলা ব্যাবস্থাপক মো.সাইফুল ইসলাম, সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি মো.শাহাদাত হোসেন বিশ্বাস, সাবেক সভাপতি মো.ইউসুফ আলী এবং নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো.আবদুর রহিম প্রমুখ।
পরে মো.নকিব উদ্দিনকে সভাপতি,মো.নুরুল হকে সহ-সভাপতি, মো.ইসমাইলকে সাধারণ সম্পাদক, মো.মোয়াজ্জেম হোসেনকে কোষাধ্যক্ষ এবং সদস্য হিসেবে রমা রায়কে নির্বাচিত করা হয়। সাধারণ সভা শেষে অতিথিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরুস্কার বিতরন করা হয়েছে।