সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

রাজনগরে ছুরিকাঘাত করে যুবককে হত্যা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার;

রাজনগর উপজেলায় ছুরিকাঘাত করে এক যুবককে হত্যা করা হয়েছে। চাচা ও চাচাতো ভাইরা পারিবারিক বিরোধের জেরে তাকে হত্যা করেছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন। উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সারমপুর গ্রামে শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম সাদিকুর রহমান জুবেল (২০)। তিনি উপজেলার সারমপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচা আনসার উদ্দীন রুশনকে আটক করেছে রাজনগর থানার পুলিশ।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে মৃত বশির মিয়ার ছেলেদের সাথে তার চাচা আনসার উদ্দীন রুশন ও চাচাতো ভাইদের পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধের জেরে শুক্রবার জুমার নামাজে যাওয়ার সময় বাড়ির প্রধান ফটকের বাইরে এলে সাদিকুর রহমান জুবেলের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখানে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, সাদিকুর রহমান জুবেল নামের একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের পারিবারের সাথে তার চাচা ও চাচাতো ভাইদের পারিবারিক বিরুধ ছিল। নিহতের চাচা আনসার উদ্দীন রুশনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।