সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

যশোর সীমান্তে ৮০টি স্বর্ণের বার উদ্ধার

যশোরের চৌগাছা উপজেলার কাশিপুর-শাহজাদপুর সীমান্ত থেকে ৯ দশমিক ২৮ কেজি ওজনের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল সীমান্তের কাছে অভিযান চালিয়ে দুই বাংলাদেশি কৃষকের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ওই এলাকায় একটি মরিচের বাগানের মাটির নিচ থেকে এসব স্বর্ণ উদ্ধার করে।

বিজিবি-৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বিজিবি সদস্যরা কৃষকদের অনুসরণ করলে তারা পালিয়ে যায়। পরে ওই সময় সীমান্তের কাছে আরও দুই কৃষকের ঘোরাঘুরি লক্ষ্য করে আইনশৃঙ্খলা বাহিনী।

পরে সেখানে একটি মরিচ বাগানে টেপ দিয়ে মোড়ানো চারটি বড় বান্ডিলে আট কোটি ৩২ লাখ টাকা মূল্যের ৮০টি স্বর্ণের বার পাওয়া যায় বলেও কমান্ডার জানান।

তিনি বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেয়া হবে।

—-ইউএনবি