সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কুলাউড়ায় সফি আহমদ সলমান আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান এর আয়োজনে এবং এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজারের পরিচালনায় রোববার (২০ নভেম্বর) কুলাউড়ায় প্রথমবারের মত এক দিনের আন্তর্জাতিক

র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত দাবা টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার ৪০ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে ক্যাশমানি পুরস্কার বিতরণ করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দাবা প্রতিযোগিতার আয়োজক এ কে এম সফি আহমদ সলমান।

এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজারের সভাপতি এম. মছব্বির আলীর সভাপতিত্বে এবং সাংবাদিক মাহফুজ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদুর রহমান খোন্দকার, মৌলভীবাজার জেলা দাবা সমিতির সভাপতি এডভোকেট মোশতাক আহমদ মম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম. শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া থানার ওসি (তদন্ত) রতন কুমার দেবনাথ, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক খালেদ পারভেজ বখশ, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউ এস এ (ইনক) এর সাধারন সম্পাদক জাবেদ আহমদ, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী ও কুলাউড়া থানার এএসআই তাজুল ইসলাম প্রমুখ।

৭ রাউন্ড সুইসলীগ পদ্ধতিতে অনুষ্টিত দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হোন ঝিনাইদহের দাবাড়ু এম ডি আবজিদ রহমান, ২য় হোন টাঙ্গাইলের দাবাড়ু মাসুম হোসাইন, ৩য় হোন মানিকগঞ্জের দাবাড়ু জাবেদ আল আজাদ, ৪র্থ হোন মৌলভীবাজারের দাবাড়ু আব্দুল জলিল, ৫ম হোন নারায়নগঞ্জের দাবাড়ু মোঃ আবু হানিফ, ৬ষ্ট হোন সিলেটের দাবাড়ু শ্রী সুকেন, ৭ম হোন মৌলভীবাজারের দাবাড়ু শাহ মো: সাইফুল আলী, ৮ম হোন মৌলভীবাজারের দাবাড়ু জাবের আল হামিদ। এছাড়াও মহিলাদের জন্য নির্ধারিত ৯ম ও ১০ পুরস্কার পান শ্রাবনী আক্তার ও হামিদা বেগম ঝুমা। অনুর্ধ্ব ১৪ ক্যাটাগরিতে ১১তম ও ১২ তম হোন ইশান খান ও আহনাফ হক আফিফ। খেলায় প্রধান আর্বিটারের দায়িত্ব পালন করেন হাসনাত এলাহী চৌধুরী, তাকে সহযোগিতা করেন দাবাড়ু আতিকুর রহমান খান শামিম ও দাবাড়ু দেলোয়ার হোসেন চৌধুরী শাহেদ।