সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঘরোয়া ক্রিকেটে ফিরেই রান পেলেন ইয়াসির

অনলাইন ডেস্ক :

মাহমুদউল্লাহ রিয়াদের বিকল্প হিসেবে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে মাহমুদউল্লাহ নামটার যে ওজন, সেটার ভার একেবারেই বহন করতে পারেননি ইয়াসির আলী রাব্বি। বিশ্বকাপে তিনি চরমভাবে ব্যর্থ হয়েছেন। তিন ম্যাচে সুযোগ পেয়ে করেছেন যথাক্রমে- ৩, ১* এবং ১ রান! সেই রাব্বি ঘরোয়া ক্রিকেটে ফিরেই পেলেন রানের দেখা। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ভার্সনের আসরে পূর্বাঞ্চলের হয়ে এদিন দারুণ ফিফটি করেছেন ইয়াসির আলী। তার ইনিংসের সৌজন্যে মধ্যাঞ্চলের বিপক্ষে ২৫৪ রান সংগ্রহ করে পূর্বাঞ্চল। এর আগে মুশফিক এবং আফিফও বেশ ভালো ব্যাটিং করেছেন এবং জুটি গড়েছেন। টস জিতে ব্যাটিংয়ে নামা পূর্বাঞ্চলের হয়ে ওপেন করা মাহমুদুল হাসান জয় (১) আবারও ব্যর্থ। এ ছাড়া ইমরুল কায়েস (৪), তামিম ইকবাল ২৯ বলে ১৮ রানে আউট হন। মুশফিক-আফিফের ৫৪ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দেয়। আফিফ ২৭ বলে ২৮ আর মুশফিক ৭৭ বলে ৪৪ রান করেন। এরপর দ্রুত কিছু উইকেট পতনের পর ৯ম উইকেটে এবাদত হোসেনকে নিয়ে ৭২ রানের দারুণ জুটি গড়েন ইয়াসির। খেলেন ৭৩ বলে ৮০ রানের ইনিংস। মধ্যাঞ্চলের বোলারদের মাঝে ৩৯ রানে ৪ উইকেট নেন তাইজুল। ২টি করে নিয়েছেন রবিউল আর সুমন খান। বেদম মার খাওয়া হাসান মাহমুদ ৯ ওভারে ৭১ রান দিয়ে উইকেটশূন্য।