সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

কেরানীগঞ্জে বাড়ছে মাদক বেচাকেনা

প্রতীকী ছবি

মাদক বিক্রির স্পট নিয়ন্ত্রণ নিয়ে এক মাসে ২ খুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাড়ছে মাদক বেচাকেনা। এছাড়া মাদক বিক্রির স্পট নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দে এক মাসের ব্যাবধানে খুন হয়েছে দুইজন।

এদিকে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রানা (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৯ নভেম্বর) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পারগেন্ডারিয়া ঋষি পাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এছাড়া ঢাকার কেরানীগঞ্জে মাদক ব্যবসার দ্বন্দ্বে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে ও উপর্যুপরি ছুরিকাঘাত করে মাসুম (৩০) নামের যুবককে হত্যা করা হয়।

বুধবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের সাতপাখি কানাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি জানান, এ হত্যাকাণ্ডে রবিবার দুপুরে থানায় মামলা দায়ের হয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শনিবার রাতে থানার পারগেন্ডারিয়া ঋষি পাড়া এলাকায় রানা আহমদের সঙ্গে মাদক কারবারি সম্রাটের কথার কাটাকাটি হয়। এক পর্যায় সম্রাট তার সঙ্গে থাকা ধারালো ছোড়া দিয়ে রানার পেট ও পিঠে বেশ কয়েকবার আঘাত করে।

খবর পেয়ে নিহতের পরিবার রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত রানাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।সেখানে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করে।

এদিকে গত ১৯ অক্টোবর মাসুম (৩৫) কে অপু পাড়গেন্ডারিয়া কানাপট্টি এলাকায় নিজ বাড়িতে ঢুকে জবাই করে হত্যা করা হয়।

এ ঘটনায়ও থানায় হত্যা মামলা হয়েছে।

এছাড়া ১৩ নভেম্বর থানার মুসলিম নগর এলাকায় মাদক ব্যাবসায়ী খোকনের কাছে মাসোহারা তুলতে গেলে এলাকার মাদক ব্যবসায়ীরা তিন পুলিশকে পিটিয়ে আহত করে।

ওই ঘটনায় কেরানীগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

—–ইউএনবি