সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বাবুগঞ্জে বিএনপি নেতার স্ত্রীকে গলাকেটে হত্যা!

বরিশালের বাবুগঞ্জে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ১ টা ৩০ মিনিটের দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মারুফা বেগম(৩০) ওই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিলন খানের স্ত্রী। তাদের ঘরে দু’টি সন্তান রয়েছে।

মিলন খানের ভাই সবুজ খান জানান, সোমবার দিবাগত রাত ১ টা ৩০ মিনিটের দিকে বেশ কয়েকজন অস্ত্রধারী তালা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে ঘরে ঢুকে পরিবারের লোকজনকে জিম্মি করে। মিলন খানের স্ত্রী বাঁধা দিলে তারা তাকে গলা কেটে হত্যা করে। স্ত্রীকে বাঁচাতে মিলন খান এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এতে মিলন গুরুতর আহত হয়। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত মিলন খানকে বরিশাল মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশালের পুলিশ সুপার (এসপি) ওয়াহিদুল ইসলাম,বিপিএম।

তিনি জানান,নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম)হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড তাই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

—-ইউএনবি